Mamata Banerjee

Mamata Banerjee

79.5K subscribers

Verified Channel
Mamata Banerjee
Mamata Banerjee
February 18, 2025 at 11:37 AM
‘এই পৃথিবীর বিরাট খাতায় / পাঠ্য যে-সব পাতায় পাতায়, শিখছি সে-সব কৌতূহলে / সন্দেহ নাই মাত্র।’ আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করলাম। তাঁদের সন্তান-সহ সকল মাধ্যমিক পরীক্ষার্থীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হচ্ছে সেই বিষয়ে অবগত হলাম। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বাক্যালাপ হয়। প্রাচীন এই বিদ্যালয়টির পরিকাঠামোর উন্নয়নের আশ্বাস দিয়েছি। আমাদের সরকার সর্বদা শিক্ষার প্রগতিতে সুনজর দিয়েছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দিনে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহযোগিতা করবে। আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক শিক্ষার্থী একদিন রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে। পরমেশ্বরের আশীর্বাদে সকলে তাদের সফলতার শিখরে পৌঁছে যাক।
❤️ 🙏 👍 💚 😂 🥰 ☪️ 🌹 🎉 💙 195

Comments