বাংলাদেশ বিনোদন ধামাকা
May 27, 2025 at 12:48 PM
এবার সন্তান নিয়ে শাকিবকে জড়িয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। ২০১৮ সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর গলায় মালা দিলেও তাকেও এখন জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক। একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন শাকিব খান। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন।
তবে অপু-বুবলীর ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন। এবারও দেখা গেল তেমনই এক চিত্র। দুই নায়িকার সংসারেই রয়েছে শাকিব খানের দুই সন্তান, আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। সন্তানদের নিয়ে বেশ সচেতন শাকিব। সুযোগ পেলেই তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।