বাংলাদেশ বিনোদন ধামাকা
বাংলাদেশ বিনোদন ধামাকা
May 28, 2025 at 01:38 PM
চার বছরে তিন শীর্ষ নায়িকাকে যেতে হলো জেলে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার একটি আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২২ মে শুনানির দিন ধার্য করেন। শুধু নুসরাত ফারিয়া এই প্রথম নন ঢাকাই সিনেমার ইতিহাসে এর আগেও একাধিক নায়িকা আইনগত জটিলতায় পড়ে জেলে গেছেন কিংবা পুলিশ হেফাজতে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিন শীর্ষ নায়িকার ক্ষেত্রে কারাগারে যাওয়ার ঘটনা ঘটলো। পরীমনি ২০২১ সালের আগস্টে র‍্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। প্রায় ২৭ দিন তিনি কারাবন্দি ছিলেন। মাহিয়া মাহি ২০২৩ সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ১৯ মে কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে।
Image from বাংলাদেশ বিনোদন ধামাকা: চার বছরে তিন শীর্ষ নায়িকাকে যেতে হলো জেলে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ...

Comments