শিল্পের আঙিনা ❤️
May 27, 2025 at 01:51 PM
নিশ্ছল ভালোবাসার ছায়ায়,
একটি ছেলে ভাবে সারাটা সময়,
নিজে হারিয়ে, তবু হাসে সে,
প্রিয় মানুষটার জন্যই বাঁচে সে।
তার ভালোবাসা নীরব নদী,
জল কম, গভীরতা অগাধ,
চাওয়া নেই, দাবি শুধু একটাই—
সে থাকুক ভালো, এটাই সাধ।
চোখে স্বপ্ন, হৃদয়ে ব্যথা,
তবু সে ভালোবেসে যায় নীরবে,
নিজের থেকেও বেশি ভালোবাসে,
প্রিয় মানুষটিকে সে হার মানে স্নেহে।
ছেলেদের কাছে ভালোবাসা মানে,
আত্মত্যাগ আর নিরব আরাধনা,
একটুখানি হাসি তার প্রিয়র,
হয় তার জীবনের শ্রেষ্ঠ গাথা।
কলমে : সুপ্রভাত ভট্টাচার্য্য ✍️
❤️
2