শিল্পের আঙিনা ❤️
May 29, 2025 at 01:37 PM
যত্নের ছায়ায় প্রেম 💗🫂 পুরুষের প্রেমে যদি থাকে যত্নের ছোঁয়া, নারীর জীবন হয় যেন ফুলে মোড়া পথচলা। হৃদয়ে জমে না অভিমানের কষ্ট, প্রেম হয় তখন নিঃশর্ত ও নির্মল সত্য। যত্ন মানে শুধু কথা নয়, একটি ভেজা চোখ দেখেই পাশে দাঁড়িয়ে যায়। ভালোবাসা মানে হাত ধরা নয় শুধু, বরং তার হাত না ছেড়ে জীবনভর হাঁটা রথের যাত্রী হও। যখন পুরুষ বোঝে নারীর নিঃশব্দ ভাষা, তখন প্রেম হয় আশীর্বাদে ভরা আশা। নারী হয় মুক্ত, সে উড়ে বেড়ায়, তবু হৃদয়ের এক কোনায় শুধু তার প্রিয়জনে ঠাঁই। তাই প্রেমে থাকুক স্নেহ, থাকুক সম্মান, তবেই গড়ে উঠবে দুটি হৃদয়ের অবিচ্ছেদ্য প্রাণ। কলমে : সুপ্রভাত ভট্টাচার্য্য ✍️
❤️ 😮 8

Comments