শিল্পের আঙিনা ❤️
June 11, 2025 at 04:40 AM
সাগরের স্রোতে প্রেম ভেসে যায় প্রেম করে ভাসল সাগরে, অনেকে পাইলো না কুল, হৃদয়ের নৌকো ডুবে গেল, প্রেম ছিলো এক ভুল। তারা দিলো সবটুকু মন, ফিরলো না কোনো দিন, স্মৃতির ঢেউয়ে বাজে এখন, নিঃশব্দ গোপন বীন। কেউ ছিলো জোয়ার মতো, এসেছিলো হঠাৎ ক্ষণ, থাকেনি সে ভাটার পরে, রেখে গেলো শুধু মন। আকাশ ডাকে, তারা জ্বলে, রাত বলে একটাই কথা — ভালোবাসা মানে কাঁটার মুকুট, পরেও আছে প্রথা। তবু কেনো মন চায় ভাসতে, সেই সাগরের বুক চিরে, ভালোবাসা যদি দুঃখ হয়, তবু প্রেমে হৃদয় ফিরে। জানো, কুল না পেলে কি আসে যায়? প্রেমই তো শেষে গান, সেই সুরে ভেসে মানুষ বাঁচে, আবার হারায় প্রাণ। কলমে : Suprobhat Bhattacharyya ✍️
❤️ 🖤 😢 8

Comments