BJP Tripura
June 19, 2025 at 11:00 AM
মারণব্যাধি এইডস্ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে আজ ত্রিপুরা বিধানসভার লবিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়ের উপস্থিতিতে ‘ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস্’ এর উদ্যোগে এক বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সম্মানিত অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, রাজ্য মন্ত্রীসভার সদস্যবৃন্দ, বিধানসভার মুখ্য সচেতক, বিধায়ক ও বিধায়িকাগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
❤️
👍
🙏
4