সবুজ বার্তা
June 18, 2025 at 06:24 PM
"ক্ষুদিরাম সিং ও বারিন্দর কুমার কে? এরা অফিসার কিংসফোর্ডের গাড়ির ওপর বোমা মেরেছে।" সদ্য প্রকাশিত কেশরী ২ সিনেমায় অক্ষয় কুমার এই প্রশ্ন করছে। ভারতের প্রথম ও কনিষ্ঠতম বিপ্লবী শহীদ, মেদিনীপুরের বীর সন্তান ক্ষুদিরাম বসু, যিনি মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন তাকে ভবিষ্যত প্রজন্ম ক্ষুদিরাম সিং হিসেবে চিনবে। যুগান্তর পত্রিকা ও বিপ্লবী সংগঠনের প্রতিষ্ঠাতা বারিন ঘোষ কে ভবিষ্যত প্রজন্ম বারিন্দর কুমার হিসেবে চিনবে। সৌজন্যে বলিউড। এই দেশের স্বাধীনতার পেছনে সব থেকে রক্ত দিয়েছে যেই জাতি, তাদের অবদান কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখনো যদি বাঙালি চুপ করে থাকে তালে এই জাতির বিলুপ্ত হওয়া কেউ আটকাতে পারবেনা। https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
😡 👍 😢 😮 🥵 17

Comments