ED-Engineer's Diary
ED-Engineer's Diary
February 8, 2025 at 12:54 PM
এই অঞ্চলে রাজনীতি করতে গেলে সবচেয়ে অসুবিধা হয় অর্থনৈতিক বন্দোবস্ত নিয়ে। আপনি ফুলটাইম না দিলে রাজনীতিতে আপনার স্টেক থাকবে না আবার ফুল টাইম রাজনীতি করতে গেলে অর্থনৈতিক দুর্দশায় পড়বেন। ব্যবসা-বাণিজ্য করতে গেলেও একটা ব্যাপক সময় আপনার ব্যয় করতে হবে, সাথে পুঁজির যোগান তো লাগবেই। জেনারেশনাল ওয়েলথ না থাকলে আপনি সাইড লাইনেই থাকবেন। এতো সব জটিলতার মাঝেও যদি কোনভাবে ব্যবস্থা করেও ফেলা যায় এরপরেও আপনার অনুসারীদের মেইনটেইন করা আরেক বিপদ। তাদের ভরণপোষণের দায়িত্ব নিতে না পারলে আপনার গুরুত্ব থাকবে না। আবার ম্যান পাওয়ার না থাকলে দলের ভেতরে আপনার যোগ্যতা অনুযায়ী পজিশন পাবেন না। এসব সংকটের সমাধান করতে গিয়ে ফুল টাইম পলিটিশিয়ানদের অনেকে জড়িয়ে পড়েন চাঁদাবাজিতে। পার্টি ছোট হইলে অনুদানের ওপর দিয়ে মোটাদাগে কাজ চলে কিন্তু বড় হইতে লাগলেই বিপদ তৈরি হয়। তারা তখন শুরু করে টেন্ডারবাজি এবং তদবীর বাজি। দুর্নীতির ব্যবস্থা আপনি সমূলে উৎপাটন করতে না পারলে আপনি এই চক্র থেকে বের হইতে পারবেন না। আপনি হয়ে উঠবেন ছোট-বড় বা মাঝারি সাইজের শেখ হাসিনা! বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক নেতা-কর্মীদের অর্থায়নের একটা সমাধান প্রয়োজন। যার মাধ্যমে তারা রাজনীতিতেও সক্রিয় থাকবে আবার সৎ পথে অর্থনৈতিক যোগানও থাকবে। আপনাদের কোন আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন। - আবু রায়হান খান

Comments