سحاب
February 11, 2025 at 02:54 PM
বিভিন্ন vlogger এর রিভিউ দেখে এই শপটায় গিয়েছিলাম I আমাদের বাসা থেকে মোটামুটি কাছে এবং আমার কিছু গিফট কিনার প্রয়োজন ছিল তাই গিয়েছিলাম I
প্রথমত যেটা বলব , এই শপে গিয়ে দেখলাম বলতে গেলে সব product এর price অন্যান shopping mall এর মত। কম দামে তেমন কিছু চোখে পড়ে নি। কিন্তু vlogger রা যেভাবে বলে তাতে আপনার মনে হবে নিউ মার্কেট এর চাইতে দাম কম।
কাঁচের কোন crockery item চোখে পড়েনি।
অনেক item এর মধ্যে কয়েকটা product আমার ভিন্ন মনে হয়েছে।
১. শীতকালে যেই slippers গুলো মানুষ পড়ে সেইগুলো অনেক কিউট ছিল I
২. Stationeries and journaling items. এই Section টা আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে sticker গুলো খুব exclusive ছিল। আমি বাচ্চাদের জন্য কয়েকটা কিনেছিলাম। দাম ৪৫-২০০ টাকার মধ্যে ছিল I
৩. বাচ্চাদের খেলনা। এই section টা অনেক বড় ছিল। অনেক different toys ছিল । সাধারণত কোন দোকানে একসাথে এত খেলনা পাওয়া যায় না। দাম কেমন ছিল বলতে পারছি না যেহেতু কিছু কিনি নাই।
যদি দামাদামি করে জিনিস কিনতে চান আর কম বাজেটের মধ্যে কিছু চান তাহলে এই super shop এ গিয়ে আশাহত হবেন। যদি Price Range মিডিয়াম to হাই হয় তাহলে visit করতে পারেন ।
আমি গিয়েছিলাম প্রায় ৮-১০ মাস আগে এখন কিছু জিনিস পরিবর্তিত হতেও পারে।