ED-Engineer's Diary
ED-Engineer's Diary
June 10, 2025 at 09:39 AM
'নতুন নোট নিচ্ছে না এটিএম বুথ' শিরোনামে দৈনিক ইত্তেফাক লিখেছে, বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত টাকা কেনো বুথগুলো গ্রহণ করছে না সে বিষয়ে কিছু জানা যায়নি। দৈনিক ইত্তেফাক বাংলাদেশের অন্যতম পুরোনো একটা দৈনিক। কেন নতুন নোট এটিএম বুথ নিচ্ছেনা সেজন্য বিশেষজ্ঞদের মতামত কিংবা গুগুল করলেই পেয়ে যেত। নতুন নোট এটিএম রিড করবেনা এটাই স্বাভাবিক। বিশ্বের সব দেশেই এমন হয়। কারণ, এটিএমে যে নোটগুলোর কমান্ড দেওয়া থাকে সে নোটগুলোই রিড করবে। নতুন নোট বাজারে এসেছে। ব্যাংকগুলো তাঁদের এটিএমে নতুন নোটের কনফিগারেশন করবে এরপর এটিএমগুলো নতুন নোট রিড় করতে পারবে। এই সামান্য কমনসেন্স যদি সাংবাদিকদের না থাকে কেমনে হবে! - Abdullah Al Mamun

Comments