Jamaat Dhaka City North
June 13, 2025 at 11:43 AM
*রাজধানীর ভাষানটেক থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত।*
>>"সন্ত্রাসীদের কোন দল নেই,সুতরাং যারাই সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করবে তারাও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে,জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে হবে,বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবেনা"
- Dr. Mohammad Fakhruddin Manik
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাষানটেক থানার উদ্যোগে থানা দায়িত্বশীল এবং ইউনিট সভাপতি ভাইদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী কাফরুল অঞ্চল পরিচালক ডা.মো:ফখরুদ্দিন মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা.এস এম খালিদুজ্জামান ও ঢাকা-১৭ আসন পরিচালক মো:হেদায়েতুল্লাহ।
মহানগরী মজলিশে শূরা সদস্য ও ভাষানটেক থানা আমীর ডা.মো:আহসান হাবীব-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইকবাল হোসেন খান-এর পরিচালনায় উক্ত আয়োজনে থানা নায়েবে আমীর মো:আব্দুর রহিম,থানা শূরা-কর্মপরিষদ সদস্য সেলিম রেজা,আলী হোসাইন,মাওলানা মাহতাব হোসাইন,নুরুল ইসলাম সহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ড সভাপতি,ইউনিট সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন।
❤️
👍
⚖
13